Notice :

আমাদের অনলাইন পত্রিকার প্রয়োজনীয় কারিগরি কাজ চলমান থাকায় সাময়িকভাবে কিছু সেবায় বিঘ্ন ঘটতে পারে। কাজ সম্পন্ন হলে নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হবে।

আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

কর্তৃপক্ষ

ভোলা-১ আসনে নারী ভোটারদের সক্রিয়তায় ভোটের মাঠে নতুন গতি

ইমরান হোসাইন 174 Time View
Update : Thursday, February 12, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলা-১ (ভোলা সদর) আসনে আজ সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনের শুরুতেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।

ভোলা-১ আসনে মোট ভোটার  সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৪৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। 

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টায় নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

বেশ কয়েকটি ভোটকেন্দ্রে দেখা যায়, নারী ভোটাররা দলবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক নারী ভোটার জানান, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশ থাকায় তারা সকালেই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

দিনের শেষ ভাগে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। নারী ভোটারদের এই সক্রিয় অংশগ্রহণ ভোলা-১ আসনের নির্বাচনী চিত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category